ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, কয়েকজন মার্কিন সেনা আহত ব্রিকসে যোগ দেওয়ার পর থেকে অসুস্থ চীন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় ৪ আনসার আহত ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় এনসিপি নেত্রীকে পদ থেকে অব্যাহতি ইরানের সঙ্গে যু’দ্ধ শেষ পর্যায়ে: ট্রাম্প দুই বাসের চাপায় সড়কে ঝরল মাইলস্টোনের শিক্ষিকার প্রাণ সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুতিদের একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, নির্বাচিত হননি জিপিএ-৫ প্রাপ্ত ২২০৫ শিক্ষার্থী  জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে ‘ফিলিস্তিনি প্রেসিডেন্টকে’ ভিসা দিলো না যুক্তরাষ্ট্র হেড গোলে মেসির সেঞ্চুরি, চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় ৪ আনসার আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় দায়িত্ব পালনরত চার আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে রোগীর চার বন্ধুকে আটক করেছে পুলিশ। আহত আনসার সদস্যরা হলেনমোস্তাফিজুর, আনোয়ার হোসেন, শাহীন ও আজাদ। 

পুলিশ জানায়, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণ চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তার সঙ্গে কয়েকজন বন্ধু ছিলেন। জরুরি বিভাগের সামনে রোগীর জন্য ট্রলি আনতে গেলে আনসার সদস্যদের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই তরুণেরা আনসার সদস্যদের ওপর চড়াও হয়ে কিলঘুষি মারেন। এতে চার আনসার সদস্য আহত হয়েছেন। আহত চারজনকেই শজিমেক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে।

এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হামলার অভিযোগে রোগীর চার বন্ধুকে আটক করেছে। বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, কয়েকজন মার্কিন সেনা আহত

হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় ৪ আনসার আহত

আপডেট সময় ১০:৩০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬