ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফেরা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতার বিরুদ্ধে মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর আসছে অন্যতম বিরল চন্দ্রগ্রহণ সালমান শাহ হত্যা মামলা: ডনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা: নিহত ২২, নিখোঁজ ৩৮৪ পর্যটক তিন বছরের প্রেম, ১০ দিনের সংসার; তালাকের জেরে কলেজছাত্রীর হাত বিচ্ছিন্ন, আটক শায়ন এক বছরে অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে ইরান দেশে সারের কোনো সংকট নেই: ত্রাণমন্ত্রী

আওয়ামী লীগ কেবল ভারতের স্বার্থই রক্ষা করেছে: মেজর হাফিজ উদ্দিন আহমেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, “আওয়ামী লীগ হত্যা, গুম, লুণ্ঠন করে এদেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তাদের একমাত্র কাজ ছিল ভারতের স্বার্থ রক্ষা করা।”

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে লালমোহন ইসলামিয়া আলিয়া মাদ্রাসার মাঠে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরও বলেন, আওয়ামী লীগ ভারতের সঙ্গে আজব বৈষম্যমূলক চুক্তি করেছে, যা দেশের স্বার্থবিরোধী। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছাত্রসমাজ ও বিরোধী রাজনৈতিক দলগুলো যখন রাজপথে নেমে আসে, তখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এখন তাদের মানি লন্ডারিংয়ের জন্য আন্তর্জাতিকভাবে বিচার শুরু হয়েছে।

তিনি অভিযোগ করেন, “নির্বাচনী সহিংসতার সূচনা করেছে শেখ হাসিনা। গত ১৬ বছর ধরে প্রতিটি নির্বাচনে তা অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বাংলাদেশের সম্পদ লুট করেছে, ভিন্নমত দমন করতে হত্যালীলা চালিয়েছে।”

সভায় সভাপতিত্ব করেন লালমোহন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোশারফ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ স্থানীয় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ কেবল ভারতের স্বার্থই রক্ষা করেছে: মেজর হাফিজ উদ্দিন আহমেদ

আপডেট সময় ০৬:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫