ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

জুলাই সনদে স্বাক্ষর হলেও চ্যালেঞ্জ ও সংকট রয়ে গেছে: হামিদুর রহমান আযাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

জুলাই সনদে স্বাক্ষর হওয়াকে ‘সামাজিক চুক্তির সুন্দর সমাপ্তি’ হিসেবে দেখলেও এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আজকে সিগনেচার সিরোমনিটা একটা সুন্দর সমাপ্তির জন্য হয়েছে। কিন্তু ঐকমত্য কমিশনের ৮৪টি ধারার মধ্যে কিছু নোট অব ডিসেন্ট ছিল—নোট অব ডিসেন্ট ছাড়াই যদি স্বাক্ষর হতো, সেটা আরও ভালো হতো।”

তিনি আরও বলেন, “জুলাই সনদকে সামাজিক চুক্তি বলা হয়েছে, কিন্তু আইনি ভিত্তি ছাড়া সামাজিক চুক্তি দিয়ে আমাদের প্রত্যাশার পূর্ণতা আসবে না। এখানেই একটা চ্যালেঞ্জ এবং সংকট রয়ে গেল।”

বাস্তবায়নের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, “বাস্তবায়ন প্রক্রিয়া এখনো অস্পষ্ট। পাঁচদিনের আলোচনা শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সুপারিশমালা তৈরির কথা বলেছিলেন, কিন্তু সেই খসড়া আমরা এখনও পাইনি। সরকারের কাছেও তা পাঠানো হয়নি।”

তিনি আরও যোগ করেন, “আমরা বলেছি, আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি না থাকলে এই সনদের বিপ্লবী স্পিরিট ও ঐকমত্যের সংস্কারমূলক উদ্দেশ্য ব্যাহত হবে। এজন্য একটি আদেশ জারি করে গণভোটের মাধ্যমে সনদটিকে টেকসই করতে হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

জুলাই সনদে স্বাক্ষর হলেও চ্যালেঞ্জ ও সংকট রয়ে গেছে: হামিদুর রহমান আযাদ

আপডেট সময় ০৭:১৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫