ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির ‘নেতানিয়াহু’র চেয়ে অনেক কম দামে বিক্রি হয়ে গেল ‘ডোনাল্ড ট্রাম্প’! ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা সময় গেলে সাধন হবে না: মাহফুজকে আনিস আলমগীর খুলনা মেডিকেলে আ’গু’নের আ-ত-ঙ্কে যুবতীর মৃত্যু ৭ বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা, স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্ত্রী ব্যারিস্টার আরমানের চিকিৎসা দরকার: রনি হাজিরা খাতায় স্বাক্ষরের পর ছেলেকে দিয়ে ক্লাস করানো সেই শিক্ষিকা বহিষ্কার হারাম টাকায় বাজেট করলে সেখানে কোনো বরকত হতে পারে না: নায়েবে আমির মুজিবুর মসজিদে বন্দুক হামলা, নিজের জীবন দিয়ে শত শিশুর প্রাণ বাঁচালেন ‘বীর’ আবদুল্লাহ

ফেসবুকে বিশ্বের ‘শীর্ষ ১০০’ ‘কনটেন্ট ক্রিয়েটর’ এর তালিকায় তারেক রহমান, রাজনীতিবিদদের মধ্যে সবার ওপরে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব ও উপস্থিতিই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বড় সূচক তথা মানদণ্ড হিসেবে বিবেচ্য। রাজনীতি, ক্রীড়াঙ্গন, শোবিজ, ব্যবসা থেকে শুরু করে সব সেক্টরের মানুষই এখন এই ডিজিটাল জনপরিসরে বেশ সক্রিয়। এরই ধারাবাহিকতায় ফেসবুকের শীর্ষ ১০০ ‘কনটেন্ট ক্রিয়েটর’ এর তালিকায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে সামাজিকমাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ‘টপ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান এখন ৬৭তম। আজ রোববার (১৮ জানুয়ারি) সবশেষ প্রকাশিত তালিকায় এ তথ্য জানা যায়।

এতে দেখা যায়, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনার মাত্রার ভিত্তিতে তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে। ‘ট্রাম্প টিম’ ও ‘ডোনাল্ড ট্রাম্প’ অবস্থান করছেন যথাক্রমে তালিকার ৭১ ও ৭৬তম স্থানে।

প্রসঙ্গত, সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে তাদেরই বোঝানো হয়, যাদের ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও কনটেন্ট প্রকাশিত হয়। সেই হিসেবে তারেক রহমান এখন বিশ্বের শীর্ষ ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা ও সেলিব্রিটির মধ্যে অন্যতম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির

ফেসবুকে বিশ্বের ‘শীর্ষ ১০০’ ‘কনটেন্ট ক্রিয়েটর’ এর তালিকায় তারেক রহমান, রাজনীতিবিদদের মধ্যে সবার ওপরে

আপডেট সময় ১১:০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬