ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিশু শিক্ষার্থীকে বলাৎকারের পর শিক্ষক মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি রেফারির ভুল, পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা মেস কক্ষে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা আর্জেন্টিনার একাধিক ফুটবলারকে বড় শাস্তি দিতে পারে ফিফা এবার জামায়াত এমপির অডিও ভাইরাল, বিতর্কে নতুন মোড় কসমেটিক সার্জারিতে নতুন লুকে ভিনিসিয়ুস, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা ফোনে জামায়াত এমপি বিয়ের তারিখ ১৭ জুন করে দিতে বলেন: গোমর ফাঁস করলেন কাজী ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

এবার জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আদালতে রিট দায়ের করা হয়েছে। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে রিটটি দায়ের করেন।

রিটে নির্বাচন কমিশন, জাতীয় সংসদের স্পিকার, আইন, বিচার ও সংসদবিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে রিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী।

এ দিকে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি গণভোটের ফল বাতিল চেয়ে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) হাইকোর্টে রিট দায়ের করা হয়। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের পর শিক্ষক মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

আপডেট সময় ০২:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬