ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার হাফিজ উদ্দিন মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি করে জীবন দিলেন পুলিশ সদস্য এমন কোনো লোভ ছিল না, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি: স্পিকার আমার স্ত্রীর মোবাইল নম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে হেনস্তা করা হচ্ছে: রাশেদ প্রধান সংরক্ষিত নারী আসনে এনসিপিকে আসন ছাড়ছে জামায়াত, মনোনয়ন পাচ্ছেন মাহমুদা-মনিরা ইরানের কাছে পরাজয়ের মাধ্যমে মার্কিন আধিপত্যের পতন শুরু: রুশ সিনেটর যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকটে চট্টগ্রামের ১০ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ, চরম ভোগান্তিতে বাসিন্দারা আর একটাও বোমা নয়, ‘এনাফ ইজ এনাফ’: ইসরায়েলকে ট্রাম্প

স্বাস্থ্যকে জনগনের দোড়গোরায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

এবার স্বাস্থ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চান বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখওয়াত হোসেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের আস্থাহীনতার কারণে যে বিদেশে চিকিৎসা নিতে যায়, সেটা না। এক্ষেত্রে আমাদের মান বৃদ্ধি করতে হবে। সেটা করলে মন্ত্রীএমপিসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে।

তিনি আরও বলেন, আমার কিছু হলে যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করবো। একবারে জটিল কিছু, যার চিকিৎসা নেই, সেক্ষেত্রে গেলেও দেশেই সর্বোচ্চ চেষ্টা করবো। দুর্নীতি কমানো হবে। দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় করা হবে। সিন্ডিকেট ভেঙ্গে ফেলবো। কারও চাপে কাজ করবো না।

ডাক্তারদের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৯টার অফিস ১২টায় গেলে হবে না। সাতদিনের মধ্যে ভিজিট শুরু করা হবে হাসপাতালগুলোতে। এক মাসের মধ্যে ডাক্তারদের কর্মস্থলে সঠিক সময়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। এছাড়াও স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির ৩১ দফা ও ইশতেহার নিয়ে কাজ করবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার হাফিজ উদ্দিন

স্বাস্থ্যকে জনগনের দোড়গোরায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬