ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বিদ্যুৎ মাদক ব্যবসায়ী কুঁড়েঘরে লাগিয়েছেন এসি, নিরাপত্ততায় সিসি ক্যামেরা আত্মসমর্পণ করতে আজ সিরাজগঞ্জে যাচ্ছেন এমপি আমির হামজা নেইমারেই ভরসা খুঁজছে ব্রাজিল দুপুর ১টার আগেই ঝড়-বৃষ্টির ধাক্কা! কোন চার জেলা রয়েছে ঝুঁকিতে? ‘ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’ ঘরের ভেতর মা-মেয়ের রক্তাক্ত লা*শ, পাশে জখম ৫ বছরের শিশু—আসলে কী ঘটেছিল? ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক থাকেন ৪০০ বর্গফুটের বাড়িতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

বন্ধ হয়ে গেল প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেইজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

এবার দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নির্বাচিত নতুন সরকারের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। নতুন সরকারের কার্যক্রম শুরুর প্রথম দিনেই বন্ধ ঘোষণা করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়।

ছবি সম্বলিত পোস্টে উল্লেখ করা হয়, ধন্যবাদ! অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল পেজটি এখন আর সক্রিয় থাকবে না। আপনাদের সমর্থন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ১৮ মাসের এই যাত্রায় আপনাদের অংশগ্রহণ ছিল অমূল্য। পোস্টের নিচে লেখা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নামে ভেরিফায়েড পেজটি চালু হয়। যা পরিচালনা করতেন তার প্রেস উইং। 

পরে গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করে বিএনপি। এদিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে ড. ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়। পরে অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বিদ্যুৎ

বন্ধ হয়ে গেল প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেইজ

আপডেট সময় ১২:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬