ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বিদ্যুৎ মাদক ব্যবসায়ী কুঁড়েঘরে লাগিয়েছেন এসি, নিরাপত্ততায় সিসি ক্যামেরা আত্মসমর্পণ করতে আজ সিরাজগঞ্জে যাচ্ছেন এমপি আমির হামজা নেইমারেই ভরসা খুঁজছে ব্রাজিল দুপুর ১টার আগেই ঝড়-বৃষ্টির ধাক্কা! কোন চার জেলা রয়েছে ঝুঁকিতে? ‘ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’ ঘরের ভেতর মা-মেয়ের রক্তাক্ত লা*শ, পাশে জখম ৫ বছরের শিশু—আসলে কী ঘটেছিল? ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক থাকেন ৪০০ বর্গফুটের বাড়িতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না: হাসনাত আব্দুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

এবার কুমিল্লা (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার রাতে নিউমার্কেট এলাকার দোকান মালিকদের অভিযোগে মোবাইল ফোনালাপে তিনি বাজার ইজারা সংশ্লিষ্ট এক ব্যক্তিকে জানান, নির্ধারিত কাঁচাবাজার এলাকার বাইরে চাঁদা তুলতে গেলে জনগণ প্রতিরোধ গড়ে তুললে তিনি দায় নেবেন না।

মোবাইল ফোনালাপে এমপি হাসনাত বলেন, আপনি কাঁচাবাজারের ইজারা নিয়েছেন। নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলবেন। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পিটাবে তখন আমার কিছু করার থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আরও বলেন, যে ব্যক্তি চাঁদা তোলে তার নাম শাহ আলম। সে যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসে, তাকে আটকে রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয়প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা জানান তিনি।

উল্লেখ্য, শপথ নেওয়ার পরপরই নিজ নির্বাচনি এলাকায় ছুটে আসেন এমপি হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন গ্রাম পরিদর্শন করে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে শদিদ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আগামী মার্চের মধ্যে তা বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বিদ্যুৎ

দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬