ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা: আসামি ভোলার জামিন স্থগিত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী জুলাই সনদের আলোচনাকে কেন্দ্র করে সংসদে হট্টগোল মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে: প্রধানমন্ত্রী হত্যা মামলায় একই পরিবারের ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ ও যাবজ্জীবন দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চান ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দা প্রধান ‘মুরগি’ বিশ্ব জ্বালানি বাজার আমেরিকা নয়, ইরানের হাতেই আছে: গালিবাফ

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

এবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে, অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে। সম্মিলিত প্রচেষ্টায় আরও ভালো করতে পারব বলে বিশ্বাস করি। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চ্যালেঞ্জ নিয়ে এসেছি, সেই চ্যালেঞ্জ হচ্ছে জাতি গঠনের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী বলেছিলেন, তার প্ল্যান আছে। মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। গণতন্ত্র নিয়ে সামনে এগোতে চাই। আমাদের সবকিছুর মধ্যে গণতন্ত্র থাকবে। তিনি আরও বলেন, সবার সহযোগিতায় এই মন্ত্রণালয়কে ডাইনামিক মিনিস্ট্রি করতে পারব বলে আশা করি। মানুষের সমস্যা সমাধানে কাজ করব। ফ্যামিলি কার্ড দেয়া, কৃষকদের সহযোগিতা করা এবং সামাজিক নিরাপত্তা দেয়া অত্যন্ত জরুরি।

মির্জা ফখরুল বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ে আজকের ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে কাজ করব। আইনশৃঙ্খলা ইমপ্রুভ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থান, বিপ্লবের পর মুহূর্তে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণ নেই। এক, দেড় বছর পার হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে গেছে, একটি নির্বাচিত সরকার এসেছে। এটা একটি বড় অ্যাচিভমেন্ট। জাতীয় আন্তর্জাতিকভাবে সবাই বলছে ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, সেজন্য সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে।

বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু ঘটে, এটাকে জেনারালাইজ করা যাবে না। দুর্নীতি দূর করার জন্য দায়িত্ব নিয়েছি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যতটুকু করা দরকার ছিল ততটুকু করতে পেরেছে বলে মনে করে আমার দল। মূল বিষয়টি ছিল, গণতন্ত্রে উত্তরণ। সেটি তারা করতে পেরেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬