ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল ‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’ এবার অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান সরকার! এক প্লেট চটপটি, পেটে ঢুকছে ৭ কোটি মলমূত্রের জীবাণু!: গবেষণা ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

জামায়াতের সঙ্গে ‘যৌথ খাদ্য বিতরণ’ নিয়ে চীনা দূতাবাসের প্রতিবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে খাবার বিতরণ করেছে। এই অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। তবে এই অনুষ্ঠান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে চীনা দূতাবাস।

গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) রাতে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পোস্টে এটি চীনা দূতাবাসের একক উদ্যোগে পরিচালিত হয়েছে বলে স্পষ্ট করা হয়। সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানকে ভুলভাবে প্রচার করা হয়েছে, যা ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছে।

পোস্টে বলা হয়েছে, আমরা কিছু সোশ্যাল মিডিয়া কনটেন্ট লক্ষ্য করেছি যা ঘটনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আমরা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতি পুনর্ব্যক্ত করছি। আমরা নির্বাচিত সরকারের সুষ্ঠু শাসনকে সমর্থন করি। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা নিয়ে আসব।

উল্লেখ্য, বাংলাদেশের কিছু সোশ্যাল মিডিয়া কনটেন্টে এটিকে যৌথ উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা দূতাবাসের বক্তব্যের সঙ্গে মেলেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা

জামায়াতের সঙ্গে ‘যৌথ খাদ্য বিতরণ’ নিয়ে চীনা দূতাবাসের প্রতিবাদ

আপডেট সময় ১১:৫৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬