বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাজধানী ঢাকার মিরপুরে পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় করবেন।
আগামী ঈদের দিন সকাল ৮টায় মিরপুরের ৬০ ফিট রাস্তা সংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে তিনি ঈদের জামাতে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সালাত আদায় শেষে ডা. শফিকুর রহমান সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় দলীয় নেতাকর্মী, স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
ঈদকে কেন্দ্র করে এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে জামাত অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ডেস্ক রিপোর্ট 























