ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

পালাতে গিয়েও রক্ষা হয়নি: বিমানবন্দর থেকে আটক নুসরাত ফারিয়া, ডিবিতে হস্তান্তর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ১৩০৬ বার পড়া হয়েছে

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া থাইল্যান্ড পালানোর চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন। রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার আগে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় নেওয়া হয় এবং সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান,
“নুসরাত ফারিয়াকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। তাকে ডিবিতে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার নাম রয়েছে। মামলাটি দায়ের করেছিলেন আন্দোলনকারী এনামুল হক। তার অভিযোগ, আন্দোলন দমনে অভিযুক্তদের মধ্যে অর্থ ও সহায়তা দিয়েছেন নুসরাত ফারিয়া।

মামলায় ফারিয়ার বিরুদ্ধে সরাসরি গুলি চালানোর অভিযোগ না থাকলেও, তাকে “অর্থযোগানদাতা” হিসেবে অভিযুক্ত করা হয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের ২৮৩ জন কর্মকর্তা ও বহু অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্তের অংশ হিসেবে ফারিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

পালাতে গিয়েও রক্ষা হয়নি: বিমানবন্দর থেকে আটক নুসরাত ফারিয়া, ডিবিতে হস্তান্তর

আপডেট সময় ০৪:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫