ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

ব্যর্থ হলো ভারতের মহাকাশ অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৪২৮ বার পড়া হয়েছে

এবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ব্যর্থ হয়ে গেছে। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর জন্য ইসরোর রকেট রোববার সকালে রওনা দিয়েছিল। তবে মাঝপথেই রকেটে ত্রুটি দেখা দেয়। ফলে কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো সম্ভব হয়নি। আর মাঝপথেই অভিযান বাতিল করতে বাধ্য হন ইসরোর কর্মকর্তারা।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রোববার ভোর ৫টা ৫৯ মিনিটে দেশটির অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ইওএস-০৯ নিয়ে রওনা দেয় পিএসএলভি-সি৬১ মহাকাশযান। প্রাথমিকভাবে উৎক্ষেপণ সফল হলেও মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে।

রকেট উৎক্ষেপণের সময় থেকে সমগ্র মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিল ইসরো। অভিযান ব্যর্থ হলে ইসরো বিবৃতি দিয়ে জানায়, ‘‘আজ ১০১তম মিশন শুরু করা হয়েছিল। পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা সম্ভব হয়নি।’’

ইসরোর ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটির ওজন এক হাজার ৬৯৬ কেজি। ৫২৪ কিলোমিটারের কক্ষপথে (সান-সিংক্রোনাস পোলার অরবিট) এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল। কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয়, ২০৩ সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযানের উৎক্ষেপণ করে আসছে ইসরো। এখন পর্যন্ত এই রকেট ৬৩টি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তিনটি মিশন। ঠিক কী কারণে এই ত্রুটি, তা খতিয়ে দেখছেন ইসরোর ইঞ্জিনিয়ারেরা। ইতোমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। সূত্র : এএনআই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

ব্যর্থ হলো ভারতের মহাকাশ অভিযান

আপডেট সময় ১০:২১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫