ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ বাংলাদেশের, সামনে যে সমীকরণ হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি তা সম্ভব? জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন: বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির সফল পরীক্ষা ঢাবির ফজলুল হক মুসলিম হলে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ ইরানের সামরিক নীতি আক্রমণাত্মক করার ঘোষণা আইআরজিসির জিম্বাবুয়েতে ফেরিডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে  কাল থেকে রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি

এক হাসপাতালের ১৪ নার্স একইসঙ্গে অন্তঃসত্ত্বা!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

এবার আমেরিকার একটি হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স একইসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন। শুধু তাই নয়, তাদের সন্তান প্রসবের সময়ও কাছাকাছি। উইসকনসিনের গ্রিন বে শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে এই অবাক করা ঘটনা ঘটেছে, যা ইতোমধ্যে বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ঘটনার কথা জানিয়েছে।

এদিকে সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, সেন্ট ভিনসেন্ট হাসপাতাল, যা শিশুদের উন্নত চিকিৎসার জন্য সুপরিচিত, সেখানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নারী সন্তান প্রসব করতে আসেন। আর সেই নবজাতকদের দেখভাল করেন হাসপাতালের নিবেদিতপ্রাণ নার্সরা। তবে এবার চিত্রটা ভিন্ন। সেই সেবিকা দলের ১৪ জন সদস্য একই সময়ে মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন।

হাসপাতালের এক কর্মকর্তা এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যেন একটি বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। এখানে অনেকে রয়েছেন যারা প্রথমবারের মতো মাতৃত্বের অভিজ্ঞতা লাভ করবেন। আমাদের অন্যান্য নার্সরা তাদের জন্য খুবই উৎসাহিত। আর হাসপাতালে নার্সদের মধ্যকার সম্পর্ক খুবই গভীর। আমি অত্যন্ত আনন্দিত যে তারা সবাই একই সময়ে এই অভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন এবং একে অপরের পাশে থাকবেন।

এই ঘটনা একদিকে যেমন হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্সদের জন্য আনন্দের, তেমনি বিশ্বজুড়ে বহু মানুষের কাছে বিস্ময়ের সৃষ্টি করেছে। একই কর্মস্থলে এতজন নার্সের একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা সত্যিই বিরল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

এক হাসপাতালের ১৪ নার্স একইসঙ্গে অন্তঃসত্ত্বা!

আপডেট সময় ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫