ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স ‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’ মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুর বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তানের সেনাবাহিনী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ভারতজুড়ে ব্যাপক ধরপাকড়, আইএসআই সম্পৃক্ততার অভিযোগে আটক শত শত

ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না: বিজেপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৬৫৯ বার পড়া হয়েছে

এবার ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রোববার (১৮ মে) উত্তর ২৪ পরগনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি, তখন বাংলাদেশ কোন ছাড়! চারদিকে ভারত ঘেরা দেশটি আমাদের ওপর নির্ভরশীল। আকাশ, পানি, ব্যবসা-বাণিজ্য—সবই ভারতের হাতে। তারা (বাংলাদেশ) এটা বোঝা উচিত যে, ভারতের বিরুদ্ধে গেলেই তাদের টিকে থাকা সম্ভব নয়।’

এদিকে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের ওপর কয়েকটি পণ্যের আমদানি সংক্রান্ত বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর দিলীপ ঘোষ এ মন্তব্য করেন। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)-এর নির্দেশনার পরপরই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে বাংলাদেশি তৈরি পোশাকসহ বেশ কিছু পণ্য শুধুমাত্র নব সেবা (Nhava Sheva) ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। স্থলবন্দর দিয়ে এসব পণ্যের আমদানি বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে—ফলমূল মিশ্রিত পানীয়, কার্বোনেটেড ড্রিংকস, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, তুলার বর্জ্য, পিভিসি ও প্লাস্টিকের তৈরি পণ্য (শিল্পজাত কাঁচামাল বাদে), কাঠের আসবাবসহ আরও কিছু পণ্য।

আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ী স্থলবন্দরগুলোতে এসব পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মাছ, এলপিজি, ভোজ্যতেল, পাথরচূর্ণসহ প্রয়োজনীয় কিছু পণ্য এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপাল ও ভুটানে রপ্তানির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

এদিকে ভারতের বাণিজ্যিক এ পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন চীনে এক ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর (সেভেন সিস্টার্স) নিয়ে মন্তব্য করেন। তিনি ওই অঞ্চলকে ‘সমুদ্রবিচ্ছিন্ন এলাকা’ হিসেবে উল্লেখ করেন, যা ভারতের পররাষ্ট্র মহলে সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ বক্তব্যকে ভারতের পক্ষ থেকে সংযোগ ও সার্বভৌমত্বের প্রশ্নে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার

ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না: বিজেপি নেতা

আপডেট সময় ১২:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫