ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাসিরুদ্দিন পাটোয়ারীর সমালোচনায় সিইসি: ‘দেখা করে বের হয়েই আমাদের গালি দিতেন’ বাংলাদেশ থেকে কর্মী নেয়ার সুখবর দিলো কাতার আওয়ামী লীগকে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না: হাসনাত  রাস্তার ইট তুলে নিজ বাড়িতে পাকা বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে গঙ্গা নদীতে আমিষ বর্জ্য ফেলা ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভারতীয় হাইকোর্ট বিএনপির ১৮ নেতা-কর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও বোমা রেখে গেল দুর্বৃত্তরা! আরেকটা গণঅভ্যুত্থান হলে আগে ইসিকে হাত দিব: নাসিরুদ্দিন পাটোয়ারী ধৈর্যেরও একটা সীমা আছে, আমিরাতকে হুঁশিয়ারি ইরানের আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ  স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত না ঘটাতে সব দলকে বসার আহ্বান সিইসির

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত না ঘটাতে সব দলকে বসার আহ্বান সিইসির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

এবার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত না ঘটাতে সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (১৮ মে) ‎দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠনআরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, ‘রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্থানীয় সরকার নির্বাচনে যাতে রক্তপাত না ঘটে, এ জন্য সব দলকে একসঙ্গে বসে আলোচনার আহ্বান জানাই।সুষ্ঠু ও স্বচ্ছ স্থানীয় সরকারের নির্বাচন দিতে নির্বাচন কমিশনের সব ধরনের সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।

স্থানীয় সরকারের আইন বিধিতে পরিবর্তনের কাজ শুরু হয়েছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘এসব কাজ শেষ হলেই সরকারের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন।’  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে, তা দেখার ভার দেশবাসীর ওপর ছেড়ে দিয়ে তিনি বলেন, ‘‎ভোটের সময় সিরাতুল মুসতাকিমের মধ্যে ছিল নির্বাচন কমিশন। পক্ষপাতিত্ব ছিল না ইসির কোনো কর্মকাণ্ডে।

সিইসি বলেন, ‘ইসি সুষ্ঠু ও স্বচ্ছ ডিজাইনে কাজ করেছে। সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচনে নির্বাচনে অন্তর্বর্তী সরকার সহযোগিতা ছিল, কিন্তু হস্তক্ষেপ করেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নাসিরুদ্দিন পাটোয়ারীর সমালোচনায় সিইসি: ‘দেখা করে বের হয়েই আমাদের গালি দিতেন’

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত না ঘটাতে সব দলকে বসার আহ্বান সিইসির

আপডেট সময় ০২:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬