ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান

“আমাকে জিয়া স্যার সাইকেল উপহার দিয়েছিলেন”—রিনা খানের স্মৃতিচারণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৩৭৯ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেত্রী রিনা খান স্মরণ করলেন তার শৈশবের এক অবিস্মরণীয় মুহূর্ত—সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে উপহার পাওয়া একটি সাইকেল।

একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রিনা খান বলেন, “আমি তখন স্কুলছাত্রী। ১৯৭৮ সালে বাংলাদেশ অলিম্পিক আয়োজিত সাইক্লিং প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। এরপর আমাদের বঙ্গভবনে ডাকা হয়। তখনই জিয়াউর রহমানের সঙ্গে দেখা।”

তিনি আরও বলেন, “জিয়া স্যার আমাকে আদর করে বললেন, ‘খুকি তুমি কী চাও?’ আমি বললাম, আমার ভালো সাইকেল নেই। উনি বললেন, ‘ঠিক আছে, তোমাকে ভালো সাইকেল দেবো।’ পরে জাপান থেকে ছয়টি সাইকেল আনা হয়, সেখান থেকে একটা সাইকেল আমাকে উপহার দেন।”

সিনেমা ক্যারিয়ারে সাত শতাধিক ছবিতে অভিনয় করা রিনা খান মূলত খলচরিত্রে অভিনয়ের জন্য পরিচিত হলেও, বিভিন্ন চরিত্রে তার দক্ষ উপস্থিতিও প্রশংসিত হয়েছে।
রাজনৈতিকভাবে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এই কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাকে নানা হয়রানির শিকার হতে হয়েছে বলেও জানান তিনি। এমনকি তার ছেলের বিরুদ্ধেও মামলার অভিযোগ আনেন সরকারি দলের কিছু ব্যক্তি।

১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোহাগ মিলন’ ছবির মাধ্যমে রিনা খানের চলচ্চিত্রে অভিষেক হয়। বর্তমানে ছোট পর্দায় অভিনয়ে নিয়মিত হলেও, স্মৃতিতে এখনো উজ্জ্বল সেই শৈশবের ‘জিয়া স্যারের দেওয়া সাইকেল’।

রিনা খান বলেন, “সেই উপহার আমার জীবনের এক বড় অর্জন। জিয়া স্যার শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন একজন মানবিক মানুষ।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি

“আমাকে জিয়া স্যার সাইকেল উপহার দিয়েছিলেন”—রিনা খানের স্মৃতিচারণ

আপডেট সময় ০৩:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫