ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

জাল দলিলে নামজারি, বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে জাল দলিল ব্যবহার করে জমির নামজারি করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজন। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অন্য আসামিকে ধরতে চলছে অভিযান।

উপজেলা প্রশাসন জানায়, নামজারির আবেদন জমা দেওয়ার পর কাগজপত্র যাচাই করতে গিয়ে দলিলটি নিয়ে সন্দেহ হয় সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার। তাৎক্ষণিক তদন্তে দলিলটি জাল প্রমাণিত হলে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বাদী হয়ে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এ চারজনের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্তদের একজন স্থানীয় ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি।

স্থানীয়দের অভিযোগ, ওই বিএনপি নেতা দীর্ঘদিন ধরে ভূমি অফিসে দালালি করে নামজারির নামে মানুষের কাছ থেকে অর্থ আদায় করতেন।

সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানিয়েছেন, ভূমি-সংক্রান্ত যেকোনো প্রতারণা বা জালিয়াতির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর বাবুগঞ্জ থানার পুলিশ বলছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি

জাল দলিলে নামজারি, বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে

আপডেট সময় ১০:৪৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬