ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দেশে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: শফিকুর রহমান মেহেরপুর র‍্যাব-১২ এর অভিযানে ৬৫২ বোতল ভারতীয় সিরাপসহ যুবক আটক, ১৬ লাখ টাকা জব্দ শিক্ষার্থীদের বিক্ষোভে আবারো উত্তাল ভারত আজকের আওয়ামী লীগ হলো দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগ: সোহেল তাজ মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের পাশাপাশি বাড়ছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের উপস্থিতি নিয়েও আলোচনা। আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা লড়াই দেখতে নিউ জার্সির স্টেডিয়ামে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও ফাইনাল ম্যাচ দেখতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেখানে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন। এই টুর্নামেন্টে এর আগে কোনো ম্যাচে তাকে গ্যালারিতে দেখা না গেলেও ফাইনালের মঞ্চে তার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল দেখতে যাবেন। তার উপস্থিতি নিয়ে আগে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সফরসূচি সমন্বয় করে ম্যাচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্পেনের রাজপরিবারের সদস্যরাও ভিআইপি বক্সে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

তবে ফাইনালে থাকছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। দলটি টুর্নামেন্টে যেভাবে এগিয়ে এসেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে তিনি নিজের ‘সৌভাগ্যের রীতি’ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মিলেই জানিয়েছেন, আগের ম্যাচগুলোর মতোই তিনি সরকারি বাসভবন থেকে খেলা দেখবেন।

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের এই ফাইনাল শুধু দুই দলের শিরোপা লড়াই নয়, আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতির কারণেও আলাদা গুরুত্ব পাচ্ছে। আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে, আর স্পেন চাইবে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

আপডেট সময় ০১:৫৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬