ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজে ইরানের মাইন পাতা এলাকায় দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ হাসিনাকে ফেরানোর অনুরোধ নিয়ে যা বললেন জয়সওয়াল মেসির সাফল্যের পেছনে রোকুজ্জো,বললেন শাকিরা স্পেন-আর্জেন্টিনা ফাইনালে হাফটাইম ১৭ মিনিট, আনুষ্ঠানিক ঘোষণা ফিফার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, এমবাপ্পের চোখ গোল্ডেন বুটে আমরা কী অর্জন করেছি তা ভাবলে চোখে পানি চলে আসে: এমি মার্তিনেজ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রে মানায় না: নাসীরুদ্দীন এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে নিল পুলিশ হ্যারি কেইনকে রক্ষণে খেলানো ইংল্যান্ডের ভুল ছিল: ট্রাম্প

স্পেন-আর্জেন্টিনা ফাইনালে হাফটাইম ১৭ মিনিট, আনুষ্ঠানিক ঘোষণা ফিফার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এবার স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম নিয়ে চলা সব জল্পনার অবসান ঘটিয়েছে ফিফা। আগামীকাল রোববার নিউ জার্সির ফাইনালে বিরতি হবে মাত্র ১৭ মিনিট। অর্থাৎ ফুটবলের প্রচলিত ১৫ মিনিটের হাফটাইমের সাথে ফাইনালে যোগ হচ্ছে অতিরিক্ত মাত্র দুই মিনিট। ফিফা ইতোমধ্যেই স্পেন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

এর আগে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফাইনালের বিরতি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ফাইনালের বিরতি কেউ ২৫ মিনিট, কেউ ৩০ মিনিটও দাবি করে। তবে তার কোনোটাই সত্যি হচ্ছে না। ফিফা জানিয়েছে, এই ১৭ মিনিটের বিরতির মাঝে ১১ মিনিটজুড়ে থাকবে জমকালো সঙ্গীতানুষ্ঠান। মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের মতো বিখ্যাত শিল্পীরা।

বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় হাফটাইম শো হলেও, ম্যাচের সময়সূচি যাতে ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর দিয়েছে ফিফা। তাই মাত্র ১১ মিনিট সময় পাবেন পারফর্মাররা। অবশ্য ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান, যেখানে অংশ নিতে পারেন রবি উইলিয়ামস, টম ক্রুজ ও নিকোল শেরজিঙ্গার। থাকবেন হলিউডের আরো অনেক পরিচিত মুখ।

বাকি প্রায় ৬ মিনিটে দ্রুত মঞ্চ স্থাপন ও অপসারণের কাজ শেষ করা হবে। একইসাথে মাঠে পানি ছিটিয়ে ঘাসের মান ঠিক রাখার কাজও এই সময়েই সম্পন্ন করা হবে। অর্থাৎ বেশ চ্যালেঞ্জিং পদক্ষেপ নিয়েছে ফিফা। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আগের কয়েকটি ম্যাচে মাঠের ঘাস কিছুটা শুষ্ক ও ধীরগতির ছিল বলে অভিযোগ উঠেছিল। বিশেষ করে স্পেনের পক্ষ থেকে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।

ফিফা আরো জানিয়েছে, ম্যাচের হাইড্রেশন ব্রেকের নিয়মে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের তীব্র গরমের কারণে এবারের বিশ্বকাপে যেভাবে প্রতি অর্ধে একটি করেমোট দুইটিপানি পানের বিরতি রাখা হয়েছে, ফাইনালেও একই নিয়ম কার্যকর থাকবে। সব মিলিয়ে, মাঠের উত্তেজনা ও বিনোদনের মাঝে ভারসাম্য রেখেই বিশ্বকাপ ফাইনালের হাফটাইমকে সীমাবদ্ধ রাখা হচ্ছে ১৭ মিনিটে। এতে দর্শকরা যেমন পরিবেশনা উপভোগ করবেন, তেমনি দীর্ঘ বিরতির কারণে ম্যাচের ছন্দ নষ্ট হওয়ার আশঙ্কাও থাকবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে ইরানের মাইন পাতা এলাকায় দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

স্পেন-আর্জেন্টিনা ফাইনালে হাফটাইম ১৭ মিনিট, আনুষ্ঠানিক ঘোষণা ফিফার

আপডেট সময় ০১:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬