ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজে ইরানের মাইন পাতা এলাকায় দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ হাসিনাকে ফেরানোর অনুরোধ নিয়ে যা বললেন জয়সওয়াল মেসির সাফল্যের পেছনে রোকুজ্জো,বললেন শাকিরা স্পেন-আর্জেন্টিনা ফাইনালে হাফটাইম ১৭ মিনিট, আনুষ্ঠানিক ঘোষণা ফিফার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, এমবাপ্পের চোখ গোল্ডেন বুটে আমরা কী অর্জন করেছি তা ভাবলে চোখে পানি চলে আসে: এমি মার্তিনেজ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রে মানায় না: নাসীরুদ্দীন এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে নিল পুলিশ হ্যারি কেইনকে রক্ষণে খেলানো ইংল্যান্ডের ভুল ছিল: ট্রাম্প

মেসির সাফল্যের পেছনে রোকুজ্জো,বললেন শাকিরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপ আর শাকিরা—এই দুটির সম্পর্ক যেন বহুদিনের। ২০১০ সাল থেকে প্রায় প্রতিটি বিশ্বকাপেই নিজের গানে মাতিয়েছেন ফুটবলপ্রেমীদের। এবারও বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে পারফর্ম করতে যাচ্ছেন কলম্বিয়ান এই পপ তারকা।

তবে মঞ্চে ওঠার আগেই আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায় ভাসালেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে শাকিরা লিখেছেন, মেসি শুধু একজন অসাধারণ ফুটবলার নন, তিনি নিষ্ঠা, শৃঙ্খলা আর অধ্যবসায়ের এক অনন্য উদাহরণ। বয়স বা সমালোচনা যে একজন মানুষের সীমা নির্ধারণ করতে পারে না, মেসি তারই প্রমাণ।

শাকিরার মতে, মেসির এই দীর্ঘ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর। তিনি বলেন, ‘আন্তোনেলার মতো একজন জীবনসঙ্গী পাশে থাকলে নিজেকে প্রমাণ করার শক্তি ও অনুপ্রেরণা পাওয়া যায়।’

শাকিরার এই মন্তব্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন আন্তোনেলাও। ভালোবাসা আর আবেগের ইমোজিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এদিকে, আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন শাকিরা। তার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে আন্তর্জাতিক অঙ্গনের আরও কয়েকজন জনপ্রিয় সংগীত তারকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে ইরানের মাইন পাতা এলাকায় দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

মেসির সাফল্যের পেছনে রোকুজ্জো,বললেন শাকিরা

আপডেট সময় ০১:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬