ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাফুফে ফাইনালের আগে আর্জেন্টিনা নয়, স্পেন কোচের চিন্তা হেলিকপ্টার সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সঙ্গে ব্যবসায়িক ও ভূরাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে সরকার ট্রাফিক সিগনালের মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই চান প্রধানমন্ত্রী পরিসংখ্যান বলছে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম মেক্সিকো-কানাডাকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ চান ট্রাম্প মার্কিন হামলায় খাবার পানি সংকটে ইরানের ২০টি গ্রাম মার্কিন আশ্রয়দাতাদের প্রস্তুত থাকতে বললো ইরান

বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাফুফে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, আর্থিক দিক থেকেও বড় উৎসব। আর সেই উৎসবের লাভের অংশীদার হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন—বাফুফেও

২৩তম বিশ্বকাপে রেকর্ড ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা, যা আগের আসরের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি। টুর্নামেন্ট শেষে ফিফার আয়ের একটি বড় অংশ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পেতে যাচ্ছে।

সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, ফিফার মূল লক্ষ্যই হলো সদস্য দেশগুলোর ফুটবলের উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়া। বিশ্বকাপ থেকে অর্জিত আয় তাই বিশ্বের সব সদস্য ফুটবল ফেডারেশনের মধ্যেই বণ্টন করা হয়।

এবারের বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল শুরুতেই পেয়েছে ২৫ লাখ ডলার। এরপর প্রতিটি ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে বেড়েছে পুরস্কারের অঙ্ক। চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫ কোটি ডলার, আর রানার্সআপের জন্য থাকছে ৩ কোটি ৩০ লাখ ডলার

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের এই উন্নয়ন তহবিল বাংলাদেশের ফুটবলের অবকাঠামো, বয়সভিত্তিক দল এবং খেলোয়াড় তৈরির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাফুফে

বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাফুফে

আপডেট সময় ০৪:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬