ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৩১ আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪

বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সি চালক নেবে দুবাই, মানতে হবে ৩ শর্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৯ ও ৩০ আগস্ট ঢাকার বাংলাদেশকোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকার নেওয়া হবে। বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল২৭৩৫) নিয়োগ কার্যক্রমের স্থানীয় আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ ও বাছাই করতে দুবাইয়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধিদল বাংলাদেশ থেকে চালক নিয়োগের আগ্রহের কথা জানায়। প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের কোম্পানিতে ট্যাক্সি ও লিমোজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন, যার মধ্যে প্রায় ৮ হাজার জন বাংলাদেশি। বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়। এমনকি দুবাই এয়ারপোর্টে বাংলাদেশি নারীরাও সফলতার সঙ্গে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ট্যাক্সিচালক হিসেবে কাজ করতে হবে এবং কমপক্ষে এসএসসি পাস হতে হবে। চাকরির মেয়াদ নবায়নযোগ্য দুই বছর এবং বয়সসীমা ২৩৪৯ বছর। নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক আয় করার সুযোগ পাবেন। এ ছাড়া নিয়োগের শর্ত অনুযায়ী, কর্মীদের প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল ও এমিরেটস আইডিসংক্রান্ত ব্যয় কোম্পানি বহন করবে। কোম্পানি আবাসনের ব্যবস্থা করবে। তবে গাড়ি পাওয়ার ৩ মাস পর এ বাবদ নির্ধারিত অর্থ বেতন থেকে প্রতি মাসে কর্তন করা হবে। অন্যান্য শর্ত ও সুযোগসুবিধা সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত শ্রম আইন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।

সাক্ষাৎকারে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মূল পাসপোর্ট, পাসপোর্টের কালার ফটোকপি, সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি, ড্রাইভিং লাইসেন্স ও লাইসেন্সের কালার ফটোকপি, জীবনবৃত্তান্ত বা বায়োডাটা এবং শিক্ষাগত যোগ্যতার সনদের কালার ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৩১

বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সি চালক নেবে দুবাই, মানতে হবে ৩ শর্ত

আপডেট সময় ১২:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬