ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সি চালক নেবে দুবাই, মানতে হবে ৩ শর্ত বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, মানতে হবে যেসব শর্ত সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি খাসি না, পূর্বনির্ধারিত কাবিনের চেয়ে ১০ গুণ বেশি না দেওয়ায় বের করে দেয়: সেই জাপান প্রবাসীর পোস্ট রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র নিয়ে ঈশ্বরদীতে সাবেক ছাত্রদল নেতার মহড়া ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, নেমে গেল ৩৩ শতাংশে হজে গিয়ে ভিক্ষা করবেন না, পাকিস্তানি নাগরিকদের সতর্ক করল দূতাবাস

আরও ১৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

দেশের যেসব ছোট ছোট এলাকায় এখনো কিছু শিশু হাম–রুবেলার টিকা থেকে বাদ পড়েছে, এবার সেসব এলাকায় বিশেষভাবে টিকাদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য মজুত থাকা ১৬ লাখ টিকা ব্যবহার করা হবে।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইপিআই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, হামে আক্রান্তদের মধ্যে ৭৪ শতাংশের বয়স ৬ মাস থেকে ৫ বছর। আক্রান্তদের ১০ শতাংশের বয়স ছয় মাসের কম এবং ১৪ শতাংশের বয়স ৫ থেকে ১০ বছর।

স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, কিছু এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশু টিকা পায়নি। বাদ পড়া শিশুদের এবার টিকার আওতায় আনা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ১ কোটি ৯৩ লাখের বেশি শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ বছর এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৫ জনে। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে চলতি বছরে হামে মৃত্যুর সংখ্যা ৯১৪। মৃতদের বড় একটি অংশই পাঁচ বছরের কম বয়সী এবং তাদের অনেকেই কোনো টিকা পায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের

আরও ১৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় ১০:৪৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬