ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেলেন সেই মাহাদী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা সারের সংকট নেই, সবজির দামও বেশি নয়: কৃষিমন্ত্রী এত প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী মুচলেকায় ছাড়া পেলেন সেই বৈছাআ নেতা মাহদী ইমরান খানকে দ্রুত হাসপাতালে নেওয়ার দাবি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টের যুদ্ধ ও কূটনীতিতে ইরান জয়ী হয়েছে: আরাগচি ‘নারীরাও চালাতে পারে, দেখিয়ে দিতে পারব’ বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আসছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়াকে অনলাইনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে রিক্রুটিং এজেন্সির বৈধতা, বিদেশে কর্মীর চাহিদা এবং সংশ্লিষ্ট তথ্য ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনার পরিকল্পনা করছে সরকার।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণ: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, অবৈধ পথে বিদেশে যাওয়া ঠেকাতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ বিষয়ে সমাজের প্রতিটি স্তরকে সম্পৃক্ত করতে হবে। দালালচক্রের রুট চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভিন্ন জেলায় ব্যাপক প্রচারের পরিকল্পনাও রয়েছে।

বিদেশে দক্ষ কর্মী পাঠানোর ওপরও জোর দেন তিনি। বিদেশি নিয়োগকর্তারা যে ধরনের দক্ষতার কর্মী চান, অনেক সময় সেই দক্ষতা না থাকা ব্যক্তিদের পাঠানো হয়। এতে কর্মী ও নিয়োগকর্তা—দুই পক্ষই সমস্যায় পড়েন।

এ সমস্যা সমাধানে বিদেশি নিয়োগকর্তার প্রতিনিধি বা প্রশিক্ষক বাংলাদেশে এসে কর্মীদের দক্ষতা যাচাই করবেন। প্রশিক্ষণে সন্তুষ্ট হওয়ার পরই কর্মী নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া প্রবাসীদের সরকারি সেবা আরও সহজ করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এর মাধ্যমে ভূমি, সাবরেজিস্ট্রি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেলেন সেই মাহাদী

বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

আপডেট সময় ০৩:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬