ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—ইসলাম গ্রহণের খবরে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসকে কাবার ইমাম সিরিয়ার পরমাণু কর্মসূচির তদন্তে জাতিসংঘ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী মহিলা লীগ নেত্রীর দখলে থাকা পৈতৃক জমি ১৭ বছর পর ফিরে পেলেন প্রবাসী দেশে ফিরে মাকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল নিহত দেবাশীষের নায়িকা নয়নতারার মাথায় টাক কেন? জানা গেল আসল তথ্য যুবদলের নাম ভাঙিয়ে আধিপত্যের অভিযোগ, আলোচনায় ‘ইয়াবা মুরাদ’ ভেনেজুয়েলার তেলের অর্ধেকই এখন যাচ্ছে যুক্তরাষ্ট্রে নিজেকে ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সুযোগ নেই কর্নেল অলির

নারীদের পিংক বাসে যুক্ত হলো ফ্রি ইন্টারনেট সেবা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নারীদের স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে চালু হওয়া বিআরটিসির ‘পিংক বাসে’ এবার যুক্ত হলো স্যাটেলাইট ইন্টারনেট। পরীক্ষামূলকভাবে একটি বাসে স্টারলিংয়ের হাই-পারফরম্যান্স ডিভাইস স্থাপন করে ইন্টারনেট সংযোগ দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড—বিএসসিএল।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস’ উদ্বোধনী অনুষ্ঠানে পরীক্ষামূলক এই স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ প্রদর্শন করা হয়।

বিএসসিএল জানিয়েছে, চলন্ত অবস্থায় বাসে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব কি না, তা যাচাই করতেই এই পরীক্ষামূলক কার্যক্রম। পাশাপাশি দেশের গণপরিবহনে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সম্ভাবনাও যাচাই করা হবে।

এই প্রযুক্তি সফল হলে ভবিষ্যতে শুধু বাস নয়, বিভিন্ন চলমান যানবাহনেও স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। এতে যাত্রীদের চলন্ত অবস্থায় আরও উন্নত ডিজিটাল সংযোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন

নারীদের পিংক বাসে যুক্ত হলো ফ্রি ইন্টারনেট সেবা

আপডেট সময় ০৫:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬