ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নদী থেকে বালু উত্তোলন, দখল এবং স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে উভয় গ্রুপ পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছিল। বিরোধের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে ইদন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের সংখ্যা অন্তত পাঁচ জন হলেও তাদের পরিচয় ও অবস্থার বিস্তারিত জানা যায়নি। স্থানীয়দের দাবি, বিএনপির উভয় গ্রুপের কার্যক্রমে নিষিদ্ধ কিছু আওয়ামী লীগ নেতাকর্মীরও সম্পৃক্ততা রয়েছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫

আপডেট সময় ১২:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫