ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসে সব থেকে কম বেতনে চাকরি করে বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা ‘বাবরি মসজিদ’ নির্মাণ উপলক্ষে ৪০ হাজার মানুষকে খাওনো হলো বিরিয়ানি জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম বেগম জিয়ার খোঁজ নিতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান বাবরি মসজিদ নির্মাণে বাজেট ৩০০ কোটি, এক ব্যবসায়ীই দিবেন ৮০ কোটি টাকা তফসিল এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার নিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা

গোসাইরহাটে সাজাপ্রাপ্ত বিএনপি নেতার হাজতে ভিআইপি সেবা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

শরীয়তপুরের গোসাইরহাট থানার হাজতখানায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা মো. লিটন হাওলাদারকে ভিআইপি সেবা দেওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। হাজতের সাধারণ পরিবেশে না রেখে তাকে খাট-বালিশে বসিয়ে সিগারেট হাতে মোবাইলে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে।

মো. লিটন হাওলাদার (৪৮) নাগেরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং সিআর ২০১/২৪ মামলায় এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত। ১৬ সেপ্টেম্বর রাতে গোসাইরহাট থানা পুলিশ তাকে আটক করে। তবে থানায় আনার পর তাকে হাজতের সাধারণ নিয়ম মেনে রাখার পরিবর্তে ‘জামাই আদরের’ পরিবেশে রাখা হয়েছে।

ওসি মাকসুদ আলম জানান, আসামি নিজেকে অসুস্থ দাবি করলে তাকে হাজতে রাখা হয়েছে। তিনি বলেন, “হাজতখানার পাশেই একটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্র রয়েছে, যেখানে অসুস্থ রোগীদের বিশেষ প্রয়োজনে রাখা হয়।” গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন জানান, সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, গরিব ও সাধারণ সাজাপ্রাপ্তরা কষ্টের মধ্যে দিন কাটায়, আর প্রভাবশালী ব্যক্তিদের হাজতে বিশেষ সুবিধা কেন?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসে সব থেকে কম বেতনে চাকরি করে বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা

গোসাইরহাটে সাজাপ্রাপ্ত বিএনপি নেতার হাজতে ভিআইপি সেবা

আপডেট সময় ০৭:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫