ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

বাংলাদেশকে পথ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ঢাবিকে পথ দেখায় সাংবাদিক সমিতি—ডাকসু ভিপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৮২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশকে পথ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ঢাবিকে পথ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ক্যাফেটেরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে নবনির্বাচিত ডাকসু নেতাদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

আবু সাদিক কায়েম বলেন, জুলাই অভ্যুত্থান থেকে ডাকসু নির্বাচন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ডুজা সাহসী ভূমিকা রেখেছে। আগামী দিনে ডাকসুকে শিক্ষার্থীদের সত্যিকারের প্রতিনিধি প্রতিষ্ঠানে রূপ দিতে সাংবাদিক সমিতির সহযোগিতা অপরিহার্য।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিটি স্তরে গড়ে ওঠা দলীয় সিন্ডিকেট ভেঙে নীতিমালা প্রণয়নের মাধ্যমে ডাকসু নির্বাচনকে নিয়মিত করার উদ্যোগ নেওয়া হবে। যেমন একাডেমিক ক্যালেন্ডারে সেমিস্টারের সময় নির্ধারিত থাকে, তেমনি ডাকসু নির্বাচনের জন্যও বাধ্যতামূলক সময় নির্ধারণ করতে হবে।

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ‘ডিজিটাল কমপ্লেইন বক্স’ চালুর ঘোষণা দেন। একই সঙ্গে ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন ও স্টাফদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। ফরহাদ বলেন, শিবির-ননশিবির বা ধর্মীয় পরিচয়ে বিভাজন নয়, বরং শিক্ষার্থীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে ডাকসুর লক্ষ্য।

মতবিনিময়কালে ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ডাকসু প্রতিনিধিদের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অন্তর্ভুক্ত করার দাবি জানান, যাতে শিক্ষার্থীদের স্বার্থ আরও জোরালোভাবে প্রতিফলিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

বাংলাদেশকে পথ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ঢাবিকে পথ দেখায় সাংবাদিক সমিতি—ডাকসু ভিপি

আপডেট সময় ০৮:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫