ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

ধানের শীষ জিতলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: দুদু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে নমিনেশন দেয়নি। নমিনেশন বোর্ড বসবে, তারপরে নমিনেশন দেবে। আমরা ধানের শীষের পক্ষে এখন মানুষের কাছে যাচ্ছি। সবাই মনে করে ধানের শীষ জয়লাভ করলে তারা বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর, আসমানখালী ও হারদী ইউনিয়নে বিএনপির আয়োজিত পৃথক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে আসমানখালীতে গণসংযোগ ও পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গার অনেক সমস্যা। আমি দুইবার এমপি ছিলাম। কিন্তু সে সময় একবার আমাদের সরকার অল্প সময় ছিল, সেটা ১৫ ফেব্রুয়ারির নির্বাচন। পরের নির্বাচনে আমি ৩০ দলের সদস্য ছিলাম। গরিব মানুষের টাকাও সেই সময় আওয়ামী লীগ খেয়ে ফেলেছিল। আমাদের যারা গরিব মানুষ, তাদেরকেও ভাতার টাকা দেওয়া হয়নি। আওয়ামী লীগ কত বড় চোরের দল, সেটা শেখ হাসিনা গত ১৫-১৬ বছরে প্রমাণ করেছেন। বাংলাদেশের সমস্ত টাকা তারা বিদেশে পাচার করেছে। লক্ষ হাজার কোটি ডলার সাধারণ মানুষের টাকা, কৃষকের টাকা, দিনমজুরের টাকা, শ্রমিকের টাকা—এগুলো তারা পাচার করে দিয়েছে। সে টাকা ফিরিয়ে আনতে হবে। সে টাকা ফিরিয়ে আনতে হলে বিএনপি সরকার দরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউপির সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহসভাপতি তানভির, সহসভাপতি আরিফুজ্জামান পিন্টু, সহসাধারণ সম্পাদক পিনু মুন্সী, সাবেক যুবদল নেতা ফারুক মল্লিক ও রমজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম.এ.তালহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল জাহিদ, জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের চুয়াডাঙ্গা জেলা সভাপতি রানা হামিদ, সিনিয়র সহসভাপতি বাহাউদ্দিন, সাধারণ সম্পাদক বাহাউদ্দিনসহ খাদিমপুর, আসমানখালী, ভাংবাড়িয়া, হাটবোয়ালিয়া, হারদী ও কুমারী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

ধানের শীষ জিতলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: দুদু

আপডেট সময় ০১:১৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫