ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ, যুবক ৩ দিন ধরে নিখোঁজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের শ্রীনগরে স্থানীয় এক যুবক রোমান শেখকে নৌকা চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে রোমান তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আরধীপাড়া কানাইনগর এলাকা থেকে প্রায় দেড় মাস আগে মিজানুর নামের এক ব্যক্তির নৌকা চুরি হয়। গত ১৬ সেপ্টেম্বর বিকেলে মিজানুর (৩০), আতিক (১৮), ইমরান (২৩), দিল (৭০), ইয়ানুছ (৬০), বিল্লাল (৬০)সহ আরও কয়েকজন রোমানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপর তাকে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে মারধর করা হয়।

নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভিডিওতে দেখা যায়, রোমানকে গাছে ঝুলিয়ে মারধর করা হচ্ছে। অভিযুক্তরা তাকে চুরি যাওয়া নৌকা খুঁজে বের করার জন্য ট্রলারে তুলে শেখর নগরের দিকে নিয়ে যান। রাত পর্যন্ত রোমানের কোনো সন্ধান না পাওয়ায় পরের দিন তার পরিবারের লোকজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আমিনুল ইসলাম জানান, ‘রোমানকে নির্যাতনের অভিযোগে মিজানুর ও আতিকের বাবা ইব্রাহিমকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুন্সিগঞ্জে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ, যুবক ৩ দিন ধরে নিখোঁজ

আপডেট সময় ১২:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫