ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা এমন অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি: ড. আসিফ নজরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

সিলেটের এয়ারপোর্ট এলাকায় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ঘোষণা করেন, দেশের বিচারব্যবস্থায় নতুন যুগোপযোগী সংস্কার হিসেবে ৮টি বিষয়ে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম শুরু হচ্ছে।

ড. আসিফ নজরুল বলেন, “অন্তর্বর্তী সরকারের অল্প সময়ে আমরা এমন অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি। এখন থেকে পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, যৌতুকসহ মোট ৮টি বিষয়ে সরাসরি মামলা করা যাবে না; মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতার মাধ্যমে বিরোধ সমাধান করতে হবে।”

আইন উপদেষ্টা আরও জানান, এই উদ্যোগ সামাজিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে সহায়ক হবে এবং মামলাজট কমাতে কার্যকর ভূমিকা রাখবে। “অনেকের মামলা ছাড়া কম সময় ও কম খরচে বিরোধ সমাধান হচ্ছে। পরে চাইলে মামলায় যেতে পারবেন। এর ফলে বিচারপ্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আইনগত সহায়তা পাবেন।”

আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে এবং সংশোধনকৃত ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এর আওতায় সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটিতে পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম ধাপে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে দেশের ১২ জেলায় কার্যক্রম কার্যকর হবে।

উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এবং GIZ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্টিনা বুরকার্ড বক্তব্য দেন।

এসময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জেলা দায়রা জজ আব্দুল হালিম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস আহমদ এবং সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা এমন অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি: ড. আসিফ নজরুল

আপডেট সময় ১২:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫