ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কার্গো ভিলেজে আগুনে ঢাকার ফ্লাইট বন্ধ, কলকাতায় জরুরি অবতরণ চেন্নাই-দিল্লির দুই উড়োজাহাজের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে চেন্নাই ও দিল্লি থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

শনিবার বিকেল ৫টার দিকে ঢাকার আকাশসীমা অস্থায়ীভাবে বন্ধ থাকায় কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে অবতরণের অনুমতি চায় উড়োজাহাজ দুটি। বর্তমানে বিমান দুটি রানওয়ের ৪২ ও ৪৩ নম্বর ওয়েতে অবস্থান করছে। যাত্রীদের সব ধরনের জরুরি সেবা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে দুপুর ২টার দিকে শাহজালালের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট কাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কার্গো ভিলেজে আগুনে ঢাকার ফ্লাইট বন্ধ, কলকাতায় জরুরি অবতরণ চেন্নাই-দিল্লির দুই উড়োজাহাজের

আপডেট সময় ০৮:৩১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫