ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ পদত্যাগ করবেন না মমতা, পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন? ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে? মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথ আটকে গেল! যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধ শেষ করার প্রস্তাব বিবেচনা করছে ইরান ‘আমি পদত্যাগ করবো না’, ভোটের ফল চ্যালেঞ্জ করবেন মমতা হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ, সব গয়না নিয়ে পালালেন স্বামী সহকারী হত্যার বিষয়ে যা বললেন শুভেন্দু

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে মামলার সংখ্যা ৬৮৬ ছাড়াল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে মামলার সংখ্যা দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট ৫৮৭টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে, যেখানে অপহরণ, হত্যাচেষ্টা, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে তাকে পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও হুকুমদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এর বাইরে শাপলা চত্বরে কথিত গণহত্যাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচটি মামলা বিচারাধীন, যার একটি মামলায় সোমবার ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের ছয়টি মামলাসহ সব মিলিয়ে ৬৮৬টিরও বেশি মামলার মুখোমুখি হতে হচ্ছে তাকে।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, সারাদেশে দায়ের হওয়া মোট মামলার মধ্যে ৩২৪টি হত্যা মামলা। একমাত্র ঢাকা শহরেই হত্যা ও হত্যাচেষ্টার সংখ্যা ৩২১, যা পুরো দেশের মোট মামলার একটি বড় অংশ। গত বছরের জুলাই-আগস্টে আন্দোলন-পরবর্তী সহিংসতার পর দেশে মোট ১ হাজার ৬০২টি মামলা হয়, যার মধ্যে ৫৯৯টি হত্যা মামলা এবং বাকি মামলাগুলোতে হামলা, ভাঙচুর, লুটপাট, ভয়ভীতি প্রদর্শন ও দখলবাজির অভিযোগ রয়েছে। এসব মামলার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে ৩২৪টি হত্যা মামলাসহ মোট ৫৮০টি মামলা এখনো তদন্তাধীন রয়েছে।

এদিকে আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২ জুলাই তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করা হয়েছিল গত বছরের ১৩ আগস্ট মোহাম্মদপুর থানায় ব্যবসায়ী আবু সাঈদ হত্যা মামলায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে মামলার সংখ্যা ৬৮৬ ছাড়াল

আপডেট সময় ০৮:৪৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫