ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

জকসু নির্বাচনে শিবিরের প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ‘অদম্য জবিয়ান ঐক্য’ নামে ঘোষিত এই প্যানেলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয় এই ঘোষণা অনুষ্ঠান।

প্যানেল অনুযায়ী, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ।

২১ সদস্যের এই প্যানেলে সহ-সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের মাসুদ রানাকে। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক আবির মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদক জরজিস আলম, পরিবহন সম্পাদক তাওহিদুল ইসলাম, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সোহাগ আহমেদ।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে লড়বেন আক্তার, সালেহ মহসিন সিয়াম, ফাতেমা আক্তার অওরিন, আকিব হাসান, কাজী আরিফ, মোহাম্মদ মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল ফারুক।

প্যানেল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসসিম বিল্লাহ, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ শাখার অন্যান্য নেতাকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

জকসু নির্বাচনে শিবিরের প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ ঘোষণা

আপডেট সময় ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫