ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

সেই গোরখোদক মনু মিয়ার পাশে দাঁড়াতে চান খায়রুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৯০৯ বার পড়া হয়েছে

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুদিন ধরেই আলোচনা চলছে কিশোরগঞ্জের মিঠামইনের মনু মিয়াকে নিয়ে। গ্রামের মানুষদের কাছে তিনি পরিচিত ‘গোরখোদক’ হিসেবে। দীর্ঘ ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করে চলেছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৩ হাজারের বেশি কবর খনন করেছেন কোনো প্রকার অর্থ বা উপহার না নিয়েই।

এদিকে কোনো গ্রামে মৃত্যুর খবর পেলেই নিজের লাল রঙের ঘোড়ায় চড়ে পৌঁছে যেতেন। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই বিশ্বস্ত সঙ্গী আর নেই। মনু মিয়ার বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। আর তার অনুপস্থিতিতে দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে কেটে ঘোড়াটিকে হত্যা করে। হাসপাতালে চিকিৎসাধীন মনু মিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা তার কাছে গোপন রেখেছেন ঘোড়াটি হত্যার কথা।

এই মর্মান্তিক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচিত। বিষয়টি নজরে আসে দেশের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের। অভিনেতা সোমবার (১৯ মে) সকালে মনুমিয়াকে নিয়ে করা একটি তথ্যচিত্র শেয়ার করেন। আর ক্যাপশনে মনু মিয়ার পাশে দাঁড়ানোর কথা বলেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওর ক্যাপশনে খায়রুল বাসার লেখেন, মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। আমার কবর খোঁড়ার আগ পর্যন্ত আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ রাখেন। কেউ মনু মিয়ার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবেন। খায়রুল বাসারের এই মানবিক উদ্যোগ সামাজিক মাধ্যমে ইতোমধ্যে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই মনু মিয়ার নিঃস্বার্থ কাজের প্রশংসা করছেন এবং তার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

সেই গোরখোদক মনু মিয়ার পাশে দাঁড়াতে চান খায়রুল

আপডেট সময় ০৩:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫