ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তাবাসের মতো ইস্পাহানেও যুক্তরাস্ট্রের পরাজয় অনিবার্য: পেজেশকিয়ান সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৮০ কিমি ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ২০২৭ সালের এসএসসি পরীক্ষা এগিয়ে আনার ঘোষণা আপনাদের মিউজিয়ামে রাখলে টিকিট কেটে মানুষ দেখতে আসতো: ছাত্রদল নেতাদের আম্মার প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন: অর্থমন্ত্রী প্রেসিডেন্সি ‘বিপজ্জনক পেশা’, জানলে নির্বাচন করতাম না: ট্রাম্প শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইজিপি তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

“আজ-কালই শপথ করান ইশরাককে, না হলে বৃহত্তর আন্দোলন” — অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি বিএনপির সালাহউদ্দিন আহমদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৭২৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “অতি অল্প সময়ের মধ্যে — সম্ভব হলে আজ বা কাল — আদালত ঘোষিত মেয়র ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় এই ইস্যুকে কেন্দ্র করে সারা দেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

সোমবার (১৯ মে) সিলেট বিভাগে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন অভিযোগ করে বলেন, “প্রফেসর ইউনূস সাহেব তার অল্প বয়সী স্থানীয় সরকার উপদেষ্টার মাধ্যমে মনে করছেন, তাঁরা আইনের শাসন, আদালতের আদেশ ও নির্বাচন কমিশনের গেজেট মানবেন না। এতে তারা গণতন্ত্রের বিপরীত পথে হাঁটছেন।”

তিনি আরও বলেন, “আমরা সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছি বলে এটি যেন কোনো দাসখত মনে না করেন। আমরা জনগণের প্রতিনিধি, আপনাদের নির্দেশ পালনের জন্য নয়।”

ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, “আপনার উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ চক্রান্তে লিপ্ত। আমরা আপনাকে সে তথ্য জানিয়েছি। আপনি দায়িত্বশীল অবস্থানে আছেন, তাই দেশের অস্থিরতা রোধে কার্যকর ব্যবস্থা নিন। তা না হলে আপনার সম্মান ধরে রাখা কঠিন হবে।”

বিএনপি নেতা আরও অভিযোগ করেন, “একজন নারী উপদেষ্টা আছেন, যিনি বলছেন তারা নাকি ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে’ নির্বাচিত। যদি সত্যিই তাই হয়, তবে দেশের নির্বাচন ব্যবস্থা রেখে কী লাভ?”

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেয়। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। কিন্তু এখনও ইশরাকের শপথ অনুষ্ঠান হয়নি।

ইশরাক হোসেনের সমর্থকরা টানা চার দিন ধরে শপথ অনুষ্ঠানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন, ইশরাক শপথ না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “শপথ গ্রহণ নিয়ে কিছু আইনি ও মেয়াদসংক্রান্ত জটিলতা আছে। সেগুলো না কাটলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তাবাসের মতো ইস্পাহানেও যুক্তরাস্ট্রের পরাজয় অনিবার্য: পেজেশকিয়ান

“আজ-কালই শপথ করান ইশরাককে, না হলে বৃহত্তর আন্দোলন” — অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি বিএনপির সালাহউদ্দিন আহমদের

আপডেট সময় ১১:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫