ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

ডিসেম্বর থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের অনলাইন ভিসা দেবে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ সরকার পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে। আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বর থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের অনলাইন ভিসা দেবে বাংলাদেশ।

শনিবার লাহোরে গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জিটিসিসিআই) স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ হাইকমিশনার জানান, চলতি বছরের ডিসেম্বর থেকে অনলাইন ভিসা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে আবেদনকারীরা আরও সহজে ভিসা সুবিধা পেতে পারেন।

ইকবাল হুসেইন খান বলেন, বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবেশদ্বার হিসেবে দেখে। তিনি বলেন, বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে অগ্রাধিকার দেয়। এ জন্য ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দুদেশের মধ্যে ইতোমধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন, জিটিসিসিআই সভাপতি বাউ মুনির, সাবেক সভাপতি আলী আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক উসমান মুজাফফরও। সূত্র- ডন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

ডিসেম্বর থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের অনলাইন ভিসা দেবে বাংলাদেশ

আপডেট সময় ১০:৩৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫