ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গেটের চাবি বাসায় রেখে এলেন কর্মকর্তা, কাঁটাতারের বেড়া টপকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে: প্রধানমন্ত্রীর প্রেসসচিব বিলুপ্ত হলো র‍্যাব, যাত্রা শুরু করল এসআরবি বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: মক্কাকে লক্ষ্য করে হামলার নিন্দা শায়খ সুদাইসের রাশেদ খাঁনকে তুলে নিয়ে নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া আমাদের ঈমানি দায়িত্ব: জামায়াতের আমির

২০২৭ সালের মধ্যে বিশ্বের প্রথম এআই শহর তৈরি করতে যাচ্ছে আবুধাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

এবার আবুধাবি বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত জ্ঞানভিত্তিক শহর তৈরি করতে চলেছে। ২০২৭ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দেশটি। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রকল্পটির নাম রাখা হয়েছে ‘আইয়ন সেন্টিয়া’। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে নাগরিক জীবনের সংজ্ঞাই বদলে দেবে এই প্রকল্প। শহরটির প্রতিটি ক্ষেত্রে এআই সমন্বয়ের মাধ্যমে বাসিন্দাদের জীবনধারা, কর্মপদ্ধতিসহ সব কিছুতেই আমূল পরিবর্তন আনা হবে।

প্রস্তাবিত এই এআই শহরে থাকবে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা, এআই-চালিত পাওয়ার নেটওয়ার্ক, এবং রোবোটিক সার্ভিস। এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্যসেবা থেকে শুরু করে এআই-অ্যাসিস্টেড শিক্ষা ব্যবস্থা থাকবে এই প্রজেক্টে। শুধু তাই নয়, পানি ও বৃক্ষরোপণ ও সংরক্ষণ ব্যবস্থাপনায় থাকবে এআইয়ের ব্যবহার।

এদিকে শহরের এআই ‘মস্তিষ্ক’ বা কগনিটিভ সিস্টেম বাসিন্দাদের অভ্যাস বুঝে স্বয়ংক্রিয়ভাবে পরিষেবা মানোন্নয়ন করবে। এছাড়াও ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে নাগরিক তথ্য সুরক্ষিত রাখা হবে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আবুধাবি বিশ্বকে দেখাতে চলেছে কীভাবে এআই ও জ্ঞানভিত্তিক প্রযুক্তি নগরজীবনকে সম্পূর্ণ রূপান্তরিত করতে পারে। আইয়ন সেন্টিয়া ভবিষ্যতের শহুর পরিকল্পনার জন্য একটি টেমপ্লেট হয়ে উঠতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গেটের চাবি বাসায় রেখে এলেন কর্মকর্তা, কাঁটাতারের বেড়া টপকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি

২০২৭ সালের মধ্যে বিশ্বের প্রথম এআই শহর তৈরি করতে যাচ্ছে আবুধাবি

আপডেট সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫