ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ারে বিজিবির জবাব মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে পরিকল্পিত ইরান হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প সামরিক বহর ও মিসাইল প্রদর্শন করে ইরানে গণবিবাহ আয়োজন সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারতীয় গরু, উদ্বিগ্ন খামারিরা ট্রাম্প ফিরতেই চীন যাচ্ছেন পুতিন, বিশ্ব রাজনীতির নয়া মেরুকরণ? সৌদি আরবে ৮ হাজার সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যার পর ডান হাত কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা ভারতের মানচিত্র বদলে যাবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি জামায়াতে যোগদানের অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার

জামায়াতে যোগদানের অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করার অপরাধে একদিন পর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ মে) চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীতে যোগদান করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ () মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক (চেয়ারম্যান) মো. নঈম জাহাঙ্গীরের টেলিফোন নির্দেশনা এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সব সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বিষয়টি অবগত করে কেন্দ্রীয় কাউন্সিলে পত্র পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে ১৬ মে রাতে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যুব ও সুধী সমাবেশে বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে তিনি সহযোগী সদস্য ফরম পূরণ করেন এবং দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর২ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডা. আবদুল মুবিন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। যোগদান শেষে জসিম উদ্দিন বলেন, আল্লাহর আইন ও কোরআনসুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালিত হোক এই প্রত্যাশা থেকেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি

জামায়াতে যোগদানের অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার

আপডেট সময় ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬