ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান ‘ভিয়েতনাম ট্র‌্যাপে’ পড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই গ্রাফিতি অঙ্কন করে পরিস্থিতি শান্ত করলেন চট্টগ্রাম সিটি মেয়র জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী হামলা করলে রক্তস্নান হবে: যুক্তরাষ্ট্রকে হুমকি কিউবার প্রেসিডেন্টের পশ্চিমবঙ্গে কোরবানির বাজারে হাহাকার, শিগগিরই সিদ্ধান্ত নেবেন শুভেন্দু শনিবারের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার রয়েছে ইরানের: রাশিয়া মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ারে বিজিবির জবাব

শনিবারের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৪১০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহায় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১  মে (রবিবার) পর্যন্ত বন্ধ থাকবে।

তবে একই প্রজ্ঞাপনে আগামী ২৩ মের (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৩ মে শনিবার অফিসগুলো খোলা থাকবে। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি নিয়ে এ সিদ্ধান্ত হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) অফিসগুলো খোলা থাকবে।

এতে বলা হয়, জরুরি পরিষেবা যেমনবিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

শনিবারের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

আপডেট সময় ১২:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬