ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২ সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, তোপের মুখে পুলিশি পাহারায় স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

সোহরাওয়ার্দী উদ্যানে তিল ধারণের ঠাঁই নেই, লোকসমাগম ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৪৬০ বার পড়া হয়েছে

এবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সমাগমে তিল ধারণের ঠাঁই নেই। উদ্যান আশপাশে ছড়িয়ে পড়েছে সমাবেশে আসা মানুষের সমাগম। যদিও সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এমন চিত্র দেখা গেছে।

এদিকে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে মিছিলের স্রোত ঢুকছে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। বেলা বাড়ার সাথে ভরে যায় সমাবেশ স্থল। এরপর তিল ধারণের ঠাঁই নেই। লোকজন ছড়িয়ে পড়েছে শাহবাগ, কাঁটাবন, টিএসসি, দোয়েল চত্বর, পলাশী মোড়, হাইকোর্ট মোড়, মৎসভবন, কাকরাইল এলাকা জুড়ে। রমনা পার্ক প্রায় ভরে উঠেছে মানুষের আনাগোনায়। এখন সাইমুম শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিবেশন করছে।

এদিকে গতকাল শুক্রবার রাতেই সমাবেশকে কেন্দ্র নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। দলটি দাবি করেছে, ১০ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করবে তারা। ‘লিল্লাহি তাকবির আল্লাহু আকবার’ বাংলাদেশ জামায়াতে ইসলামী, জিন্দাবাদ জিন্দাবাদ ‘স্লোগান মুখরিত হয়ে উঠছে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশ এলাকা।

জামায়াত জানায়, এই সমাবেশে তারা সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় দাবি তুলে ধরবে। দাবিগুলো হলো:- ২০২৪ সালের ৫ আগস্টসহ পূর্ববর্তী গণহত্যার বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের সর্বস্তরে মৌলিক সংস্কার আনা, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন, পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

সোহরাওয়ার্দী উদ্যানে তিল ধারণের ঠাঁই নেই, লোকসমাগম ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়

আপডেট সময় ১২:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫