ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান

জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি: টুকু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীর অনেক দায় বিএনপি নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘কথা বলে কিন্তু লাভ হবে না। বরং বিএনপির সঙ্গে যখন ছিলেন, আপনাদের অনেক দায় কিন্তু বিএনপি নিয়েছে। মানুষ বলতো বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান, স্বাধীনতার ঘোষকের দল- তারা কেন রাজাকারদের সঙ্গে রাখছে?’

শনিবার (১৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে শহীদ জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এ মানববন্ধনে টুকু বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে যে কথাটি এখন তারেক রহমান বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা এ ভূখণ্ডে যারা অবস্থান করি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তোলার জন্য তারেক রহমান ঘোষণা দিয়েছেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের। যারাই আন্দোলনে অংশ নিয়েছে ও সম্পৃক্ত ছিল সবাকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করা হবে।’

এ সময় তিনি জামায়াতের উদ্দেশ্যে বলেন, ‘যারা জনগণের অধিকার হরণ করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারেক রহমানের নেতৃত্বে এ দেশের ছাত্র-জনতা তাদেরকে বিতাড়িত করেছে। আপনারাও যদি জনগণের সে অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টিকারী হন, আপনাদের পরিণতিও এ রকমই হবে। বাংলাদেশের জনগণ তাদের অধিকার আদায়ে সবসময় সক্ষম হয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি

জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি: টুকু

আপডেট সময় ০৩:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫