ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১ ৯০০ শিক্ষার্থীর শিক্ষক ৬ জন, তবু ৯ বছর ধরে সেরা রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’

আগে শহীদদের বিচার, পরে নির্বাচন: আবু সাঈদের বড় ভাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২১:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

এবার জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেছেন, আমরা এখনো শহীদদের বিচার পায়নি। নির্বাচনের আগে শহীদদের বিচার করতে হবে। সুষ্ঠু বিচার হলে আমরা ভোটের অধিকার ফিরে পাব। আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

জানা গেছে, এদিন দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা স্লোগানে তাকে স্বাগত জানান।

জামায়াত জানায়, এই সমাবেশ স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগমের একটি হবে বলে তারা প্রত্যাশা করছে। এতে দলটির পক্ষ থেকে সাত দফা দাবি তোলা হচ্ছে। পাশাপাশি ‘গণহত্যার বিচার’, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন’ এবং ‘জুলাই অভ্যুত্থানের চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন’।

দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি শহীদ পরিবারের প্রতিনিধিরাও রয়েছেন সমাবেশের মূল মঞ্চে। এ ছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দল ও ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিদেরও।

জামায়াত জানিয়েছে, সমাবেশ সফল করতে তারা রাজধানীসহ সারাদেশে প্রস্তুতি সভা, গণসংযোগ ও মিছিল করেছে। লোকসমাগম বাড়াতে প্রায় ১০ হাজার বাস ও কয়েক জোড়া ট্রেন রিজার্ভ করা হয়েছে। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চেও লোকজন ঢাকায় এসেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

আগে শহীদদের বিচার, পরে নির্বাচন: আবু সাঈদের বড় ভাই

আপডেট সময় ০৪:২১:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫