ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হলে সোনার লড়াই থেকে ছিটকে যাবে বাংলাদেশ সংকট না থাকলেও গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়েও বেশি, তবু মিলছে না এলপি গ্যাস নেতানিয়াহু-শেখ মোহাম্মদের চাঞ্চল্যকর সেই বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ইরানের সাথে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প   রাশিয়ায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমান বিধ্বস্ত, নিহত ৬ হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার হয়েছিলেন মোজতবা খামেনি আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: প্রভা  দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস গত আট মাসে রাজধানীতে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

জামায়াতের সমাবেশে দাওয়াত পায়নি বিএনপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে বিভিন্ন দলের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে ওই সমাবেশে অংশ নিলেও বিএনপির কোনো নেতা সেখানে যাননি।

আজ শনিবার (১৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্বৃতি করে জানান, জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপি দাওয়াত পায়নি।

অবশ্য জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছিলেন সব দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, আশা করছি সব দলের পক্ষ থেকেই সাড়া মিলবে। আমরা কথাও বলেছি। সব দলের নেতৃস্থানীয় পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছে। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হলে সোনার লড়াই থেকে ছিটকে যাবে বাংলাদেশ

জামায়াতের সমাবেশে দাওয়াত পায়নি বিএনপি

আপডেট সময় ০৪:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫