ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি এবার সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা ইয়েমেনের দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিচ্ছেন পাঞ্জাব কৃষকরা জামায়াত নেতার ভাইরাল ভিডিওটি এআই নয়, আসল: রিউমর স্ক্যানার জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা যাচ্ছে ব্যর্থতা অনেক গভীর, এই ক্ষত সারতে সময় লাগবে: মেসি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার বাংলাদেশের কুয়েতে ব্যাপক হামলা ইরানের, মার্কিন রাডার ও ঘাঁটি ধ্বংসের দাবি আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা, বড় নিষেধাজ্ঞার শঙ্কা লক্ষ্মীপুরে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে বাধা দেওয়ায় স্ত্রীকে বেধড়ক পিটুনি

বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ হিসেবে গড়তে চাই: শিক্ষামন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

একসময় বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ছুটে আসতেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। সেই গৌরব ফিরিয়ে আনতে এবার বড় লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করে বাংলাদেশকে আন্তর্জাতিক ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ধীরে ধীরে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশকে বেছে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলেছে। এই বিশাল জনসম্পদকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তাই উচ্চশিক্ষা খাতে আধুনিক ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে শুধু শিক্ষা নয়, স্থানীয় অর্থনীতি ও সম্ভাবনার সঙ্গেও সম্পৃক্ত থাকতে হয়। নওগাঁ কৃষি ও আম উৎপাদনের জন্য পরিচিত হওয়ায় ভবিষ্যতে এখানে ফুড টেকনোলজিসহ কৃষিভিত্তিক নতুন বিভাগ চালুর সুযোগ রয়েছে।

শিক্ষামন্ত্রীর মতে, বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে বাংলাদেশকে এমন এক গন্তব্যে নিয়ে যেতে হবে, যেখানে শুধু দেশের নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার জন্য বাংলাদেশকেই বেছে নেবে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপির ভিডিও ভাইরাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি

বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ হিসেবে গড়তে চাই: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৪:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬