ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’ স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চায় গাজাবাসী ‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু, বহু হতাহত মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান ‘জুলাই আন্দোলন ছিল দেশের যুবসমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সংগ্রাম’ জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে জামায়াতের উত্থান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি

ভটভটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ২ নারীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার দুপুরে উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায় জামালপুর–দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের তথ্য অনুযায়ী, দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি সিএনজি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত আরেক নারীকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত মজিবর, জীবন মিয়া ও তুষার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার সরকার জানিয়েছেন, আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে দুই নারীকে মৃত ঘোষণা করা হয়। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, মেলান্দহ থানার পুলিশ জানিয়েছে, নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

ভটভটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ২ নারীর

আপডেট সময় ০৫:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬