ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে জানা গেল আবহাওয়া পরিস্থিতি, ম্যাচ কি পেছাবে?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী যখন রোববার (১৯ জুলাই) রাতের বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল উপভোগের অপেক্ষায়, তখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাইরের পরিস্থিতিও আলোচনার কেন্দ্রবিন্দুতে। আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, ম্যাচ শুরুর সময় থাকবে রৌদ্রোজ্জ্বল আকাশ, আরামদায়ক তাপমাত্রা এবং কম আর্দ্রতা। একই সঙ্গে কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়াও শীতল বায়ুপ্রবাহ ও বজ্রবৃষ্টির কারণে অনেকটাই সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদন স্পোর্টস্টারের।

পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর সময় তাপমাত্রা থাকবে প্রায় ৮০ ডিগ্রি ফারেনহাইট (২৭ ডিগ্রি সেলসিয়াস)। হালকা বাতাস ও কম আর্দ্রতার কারণে খেলোয়াড় এবং দর্শকদের জন্য আবহাওয়া স্বস্তিদায়ক থাকবে বলে আশা করা হচ্ছে।

তবে ফাইনালের আগের দিন পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। শনিবার নিউ জার্সিসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে কানাডার দাবানলের ধোঁয়ায় আকাশ ছিল ঘন ধূসর। অনেক এলাকায় অস্বাস্থ্যকর বায়ুমানের সতর্কতা জারি ছিল। এর মধ্যেই প্রবল বৃষ্টি, বজ্রপাত এবং বৈরী আবহাওয়ার কারণে মেটলাইফ স্টেডিয়ামে প্রস্তুতিতে ব্যাপক বিঘ্ন ঘটে। প্রবল বর্ষণ ও বজ্রপাত শুরু হলে নিউ জার্সি স্টেট পুলিশ দর্শকদের নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামের খোলা গ্যালারি ও মাঠ এলাকা ছেড়ে ভেতরে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়।

ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। ম্যাচটি স্থানীয় সময় দুপুর ৩টায় শুরু হওয়ার কথা। যদিও দাবানলের ধোঁয়ার কারণে ম্যাচ কয়েক ঘণ্টা পিছিয়ে যেতে পারে; এমন আলোচনা ছিল। তবে সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রবৃষ্টি ও শীতল বায়ুপ্রবাহের প্রভাবে ধোঁয়ার ঘনত্ব উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা বেড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুই দিন পর মিলল নিখোঁজ বিএনপি নেতার মরদেহ

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে জানা গেল আবহাওয়া পরিস্থিতি, ম্যাচ কি পেছাবে?

আপডেট সময় ১০:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬