ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১ম গোল্ডেন বুট-২য় বিশ্বকাপ-৩য় গোল্ডেন বল-৯ম ব্যালন ডি’অরের হাতছানি মেসির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

এবার নিজের প্রথম গোল্ডেন বুট জয়ের থেকে মেসি এক পা দূর। অপেক্ষায় তৃতীয় গোল্ডেন বল জেতার। দুইটি মিলে গেলে তার হাতে উঠে যেতে পারে দ্বিতীয় বিশ্বকাপের শিরোপা। সব মিলে গেলে তার নবম ও সর্বোচ্চ ব্যালন ডিআর ঠেকাবে কে? আজকের একটি রাত ইতিহাস গড়ার রাত। ৮ গোল ও ৪ অ্যাসিস্টে লিওনেল মেসি গোল্ডেন বুট লড়াইয়ে গতকাল পর্যন্তও এগিয়ে ছিলেন। গতকাল রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে মেসিকে ছাড়িয়ে গেছেন।

তার গোল এখন ১০টি, অ্যাসিস্ট ৪টি। মেসি ফাইনালে ২ গোল করলে এমবাপ্পেকে ছাড়িয়ে নিজের প্রথম গোল্ডেন বুট জিতবেন। স্পেনের জাল ছিড়ে মেসি গোল করতে পারলে শুধু নিজের অর্জনই না, আর্জেন্টিনাকে শিরোপার পথে এগিয়ে নেবেন নিশ্চিতভাবে। ছয়টি বিশ্বকাপ খেললেও কখনো গোল্ডেন বুট না জেতা মেসির শোকেস নিশ্চিতভাবেই এই পুরস্কারের অপেক্ষায়।  এর আগে মেসি গোল্ডেন বল জিতেছেন দুইবার। অর্থ্যাৎ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন দুইবার। ২০১৪ এবং ২০২২ সালে। ২০১৪ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি মেসি।

২০২২ সালে দলকে শিরোপা জিতিয়েছিলেন। এবারও মেসি যেভাবে এগিয়ে যাচ্ছেন গোল্ডেন বল তার হাতে উঠা সময়ের ব্যাপার মাত্র। বিশ্বকাপের ইতিহাসে কখনো কোনো খেলোয়াড় তিনবার এই ট্রফি জেতেনেনি। মেসি স্রেফ ইতিহাস গড়ার অপেক্ষায়। ২০২২ সালে কাতারের লুসাইলে মেসির চিরকালীন আক্ষেপ দূর হয় বিশ্বকাপের শিরোপা জিতে। চার বছর পর মেসি ঠিক একই রোমাঞ্চের অপেক্ষায়। একই অর্জনের দ্বারপ্রান্তে। টানা দুই বিশ্বকাপ জিততে পারলে মেসির সাফল্যের মুকুটে যে পালক যুক্ত হবে তা নিশ্চিতভাবেই, সর্বকালের সেরা ফুটবলারের যে বিতর্ক তা ইতি টেনে দিতে পারবে। মেসিকে সর্বকালের সেরা বলতে আর দ্বিধা থাকবে না। 

ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডিঅর। যেকোনো ফুটবলারের জন্য এই পুরস্কার আরাধ্য। এলএমটেন এই পুরস্কার জিতেছেন ৮টি। নবম ব্যালন ডিঅর জেতার দৌড়ে মেসিই এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে। ২০২৬ ব্যালন ডিঅর দেওয়া হবে গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে। মানে বিশ্বকাপ পারফরম্যান্সের বড় প্রভাব থাকবে। মেসি ইন্টার মায়ামির হয়েও দারুণ ছন্দে আছেন মেসি। আর আর্জেন্টিনার জার্সিতে জাদুকরী ফর্মে। জাতীয় দল ও ক্লাবের হয়ে ব্যালন ডিঅরের এই সময়পঞ্জিতে এখন পর্যন্ত গোল করেছেন ৪৫টি। অর্থাৎ মেসির খুব ভালো রকম সুযোগই আছে ক্যারিয়ারে নবম ব্যালন ডিঅর জয়ের। স্পেনের বিপক্ষে মেসির আজকের রাতটা ঐশ্বর্যময়। ফুটবল মাঠে তার আরেকটি ভালো দিন তাকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১ম গোল্ডেন বুট-২য় বিশ্বকাপ-৩য় গোল্ডেন বল-৯ম ব্যালন ডি’অরের হাতছানি মেসির

আপডেট সময় ১০:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬