ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালেও গোল করবেন মেসি, এটা নিশ্চিত: এমবাপ্পে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

পা মাটিতেই রাখছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে গোলের রেকর্ড গড়েও অতিউৎসাহী হচ্ছেন না ফ্রান্সের অধিনায়ক। বিশ্বকাপে সর্বোচ্চ ২২ গোলের রেকর্ড গড়ে জানিয়েছেন, তাকে ছাড়িয়ে যাবেন লিওনেল মেসি। গতকাল মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে মেসিকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। ২৭ বছর বয়সী ফ্রান্স তারকাকে আজ ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন মেসি। এর জন্য আর্জেন্টিনার অধিনায়কেরও চাই জোড়া গোল। আজ রাতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে এক গোল করলে তার পাশে বসবেন। বর্তমানে ২১ গোল নিয়ে দুইয়ে আছেন ৮ বারের ব্যালন ডিঅর জয়ী। মেসি আজও গোল করতে পারবেন বলে বিশ্বাস এমবাপ্পের। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৪৬ গোলে হারার পর ফক্স স্পোর্টসকে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড বলেছেন, ‘রবিবারও গোল করবেন মেসি। এটা নিশ্চিত।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ১০ গোল করেছেন এমবাপ্পে। যা তাকে টানা দ্বিতীয়বারের মতোগোল্ডেন বুটজয়ে সহায়তা করতে পারে। তবে অর্জন নয়, দলকে সহায়তা করতে পেরেই খুশি তিনি। ফ্রান্স ফরোয়ার্ড বলেছেন, ‘আমি শুধু চেষ্টা করেছি দলকে সহায়তা করতে। তবে বিশ্বকাপে যখন আপনি অনেক গোল করবেন তখন আপনাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে।রেকর্ড গড়ার পরেও মন খারাপ এমবাপ্পের। তার মতে, বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার বিপরীতে ফাইনাল ম্যাচ খেলতে পারলেই তিনি ভীষণ খুশি হতেন। আক্ষেপ নিয়ে তিনি বলেছেন, ‘সর্বোচ্চ গোলদাতার চেয়ে আগামীকাল (আজ) ফাইনাল খেলতেই আমি বেশি পছন্দ করতাম। লিগ্যাসির জন্য হয়তো এটা ভালো, তবে এই মুহূর্তে আমার মাথায় এসবের কিছু নেই।

আক্রমণভাগে দুর্দান্ত সব নাম। কিলিয়ান এমবাপ্পেউসমান দেম্বেলের সঙ্গে মাইকেল ওলিসে। বেঞ্চে ব্র্যাডলি বার্কোলাদেজিরে দুয়ের মতো উদীয়মান তারকা। যারা নিজেদের দিনে প্রতিপক্ষকে একাই গুঁড়িয়ে দিতে যথেষ্ট। এমবাপ্পেদেম্বেলের সামর্থ্যর ওপর ভর করেই এবার ফ্রান্স বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল। প্রতিপক্ষদের উড়িয়েসোনালী ট্রফিটাফ্রান্সের হাতেই উঠবে এমনটা মনে করেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। অন্যদিকে অনেক ফুটবলপ্রেমীদের বিশ্বাস তো ছিলই ফরাসিদের পক্ষে।

তবে মাঠের খেলায় ব্যতিক্রম হলো। শেষ চারে থামল ফ্রান্সের বিশ্বকাপ যাত্রা। এমনকি ৪ দলের মধ্যে তৃতীয়ও হতে পারেননি এমবাপ্পের নেতৃত্বাধীন দল। উল্টো মায়ামিতে গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪৬ গোলে হেরে বিব্রতকর কীর্তিই গড়ল তারা।  নিজেদের বিশ্বকাপ ইতিহাসে কোনো সিঙ্গেল ম্যাচে এর আগে এত গোল হজম করেনি ফ্রান্স। এর আগে সর্বোচ্চ ৫ গোল হজম করেছিল তারা। ১৯৫৮ বিশ্বকাপে সেই ম্যাচে ব্রাজিলের কাছে ২৫ গোলে হেরেছিল ফ্রান্স। সেদিন হ্যাটট্রিক করে ১৭ বছরের পেলে বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন আমি কিংবদন্তি হতে আসছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফাইনালেও গোল করবেন মেসি, এটা নিশ্চিত: এমবাপ্পে

আপডেট সময় ১১:০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬